Header Ads

imran

cin pkisthan coridor

পাকিস্তান বিরোধপূর্ণ কাশ্মীরে সিন্ধু নদীর উপর ৬টি বাঁধ তৈরির কাজ শুরু করেছে।


cin pakisthan coridor



চীনের সহায়তায় পাকিস্তান বিরোধপূর্ণ কাশ্মীরে সিন্ধু নদীর উপর ৬টি বাঁধ তৈরির কাজ শুরু করেছে।
বৃহস্পতিবার রাজ্যসভাকে দেওয়া এক লিখিত বক্তব্যে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিং এ তথ্য জানিয়েছেন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে প্রকাশ, এই বিষয়ে ইসলামাবাদ এবং বেইজিংয়ে কড়া বার্তা পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। স্পষ্ট করে জানানো হয়েছে বাঁধ তৈরির কাজ ভারতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে।
রাজ্যসভাকে ভি কে সিং লিখিত বক্তব্যে জানিয়েছেন, ‘ভারতের স্পষ্ট এবং নির্দিষ্ট অবস্থান হল দেশের এই অংশ পাকিস্তান বেআইনিভাবে জবরদখল করে রেখেছে। এক্ষেত্রে অন্য কোনও দেশ যদি পাকিস্তানকে এই অংশে কোনও কাজ করায় মদত দেয় তাহলে তা ভারতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করার স্পর্ধা দেখাবে।’
ফলে একদিকে যখন ডোকলামকে কেন্দ্র করে ক্রমেই জটিল হচ্ছে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক, সেই সময়ে কাশ্মীরে এই নয়া সমস্যা দুই দেশের সম্পর্ককে আরও তিক্ত করতে পারে।
উল্লেখ্য, সিকিম, ভুটান ও তিব্বতের মধ্যবর্তী এলাকা ডোকলামে রাস্তা তৈরি করতে চায় চীন। নয়াদিল্লির মতে ডোকলাম ভুটানের অন্তর্ভুক্ত এবং সেখানে চীনের রাস্তা তৈরি ভারতের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তাই তারা সেখানে সেনা পাঠিয়ে তা প্রতিহত করার চেষ্টা করছে। তবে ডোকলামে ভারতের সেনা পাঠানো নিয়ে দফায় দফায় তীব্র ক্ষোভ প্রকাশ করছে চীন।
তবে চীন ইতিমধ্যেই পাক-অধিকৃত কাশ্মীরে রাস্তা ও তাদের প্রকল্পের জন্য প্রয়োজনীয় অন্য পরিকাঠামো নির্মাণ করা শুরু করে দিয়েছে।

কোন মন্তব্য নেই