Header Ads

imran

দেশে দেশে উদবাস্ত মানুষের ঢল

 দেশে দেশে উদবাস্ত মানুষের ঢল
যুদ্ধ, সহিংসতা ও নিপীড়নের কারণে বিশ্বের ৬ কোটি ৮৫ লাখ মানুষ তাদের বাসস্থান ছাড়তে বাধ্য হয়েছে। এর মধ্যে মিয়ানমার ও সিরিয়ার মতো অঞ্চলের বেশির ভাগ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গতকাল জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। খবর এএফপি।
২০১৭ সালের শেষ নাগাদ বিশ্বের বাস্তুচ্যুত মানুষের সংখ্যা পূর্ববর্তী বছরের চেয়ে প্রায় ৩০ লাখ বৃদ্ধি পেয়েছে। এক দশক আগের ৪ কোটি ২৭ লাখের তুলনায় গত বছর শেষে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জাতিসংঘের শরণার্থী সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে।
বর্তমানে বাস্তুহারা মানুষের সংখ্যা থাইল্যান্ডের পুরো জনসংখ্যার সমান। প্রতিবেদন অনুসারে, বিশ্বের প্রতি ১১০ জনের একজন তার বাসস্থান ত্যাগ করতে বাধ্য হয়েছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থার হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেন, আমরা একটি চরম সংকটময় মুহূর্তে বসবাস করছি। বিশ্বব্যাপী জোরপূর্বক উত্খাত মোকাবেলায় একটি নতুন ও অনেক বিস্তৃত পদ্ধতি প্রয়োজন, যাতে দেশ ও সম্প্রদায়গুলোকে একলা এর মুখোমুখি হতে না হয়। জেনেভায় সাংবাদিকদের গ্রান্ডি জানান, জোরপূর্বক বাস্তুচ্যুতের প্রায় ৭০ শতাংশই মাত্র ১০টি দেশের। তিনি বলেন, এ ১০টি দেশ বা অন্তত কয়েকটিরও বিরোধ যদি সমাধান করা যায়, তবে প্রতি বছর উদ্বাস্তুর সংখ্যা বাড়ার বদলে কমতে শুরু করবে।
জাতিসংঘের প্রতিবেদন অনুসারে, গত বছর ১ কোটি ৬২ লাখ মানুষ নতুন করে উত্খাত হয়েছে। বলা যায়, প্রতিদিন বিশ্বে সাড়ে ৪৪ হাজার বা প্রতি ২ সেকেন্ডে একজন মানুষ তার বাসস্থান থেকে উত্খাত হচ্ছে।

bonik barta 20.06.18

কোন মন্তব্য নেই