করোনার আঘাত, জাপানের শতাধিক কোম্পানির দেউলিয়া ঘোষণা
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে জাপান জরুরি অবস্থা জারি করেছে এপ্রিলের
শুরুতে। যার ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড সঙ্কুচিত হয়ে এসেছে। এর ফলে শতাধিক
কোম্পানি নিজেদের দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হয়েছে। বাণিজ্য ও অর্থনীতিবিষয়ক
গবেষণা প্রতিষ্ঠান টোকিও শোকো রিসার্চ লিমিটেড প্রচারিত এক বিবৃতিতে
জানায়, ফেব্রুয়ারি মাসে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে ৩০ এপ্রিল
পর্যন্ত ১০৯টি কোম্পানি নিজেদের দেউলিয়া ঘোষণা করে সাহায্যের জন্য আবেদন
জানিয়েছে। সূত্রের খবর, ৭ এপ্রিল থেকে কার্যকর হওয়া জরুরি অবস্থা ৬ মে শেষ
হওয়ার কথা। কিন্তু সরকার এখন জরুরি অবস্থার মেয়াদ আরো এক মাস বাড়ানোর
চিন্তা করছে। ফলে দেউলিয়া কোম্পানির সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করছেন
বিশেষজ্ঞরা। জাপান সরকার অবশ্য সঙ্কটাপন্ন এসব কোম্পানির জন্য আর্থিক
সাহায্য ঘোষণা করেছে। কিন্তু পার্লামেন্টে সদ্য অনুমোদিত বাজেটে
অন্তর্ভুক্ত থাকা সেই সাহায্য পেতে আরো কিছুদিন লেগে যাবে।
করোনাভাইরাসের হাত থেকে ছাড় পাচ্ছে না জাপানের কর্পোরেট জগতও। ফলে ভবিষ্যতে শেয়ারবাজারের উপর এর প্রভাব লক্ষ্য করা যাবে। অর্থনীতিবিদরা ধারণা করছেন, করোনা ভাইরাস সঙ্কটের ফলে জাপানের বিক্রয় খাতের লোকসানের মোট পরিমাণ ৩ লাখ কোটি ইয়েন (২ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার) ছাড়িয়ে যাবে এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিট মুনাফা হ্রাস পাবে ২ লাখ কোটি ইয়েনের বেশি।
nayadiganta 02/05/2020

Post a Comment