Header Ads

imran

দ্রুত বড় হচ্ছে কনজিউমার ইলেকট্রনিকসের বাজার. ছাড়িয়েছে ১২ হাজার কোটি টাকা

মধ্যবিত্তের বিকাশে দেশে দ্রুত বড় হচ্ছে কনজিউমার ইলেকট্রনিকসের বাজার। প্রতি বছর গড়ে ১৫-১৬ শতাংশ হারে বাড়ছে এ বাজারের আকার। বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠান লাইটক্যাসল ও দেশের কনজিউমার ইলেকট্রনিকস খাতসংশ্লিষ্টদের তথ্যমতে, এরই মধ্যে ১২ হাজার কোটি টাকা ছাড়িয়েছে এ বাজারের আকার, ২০২২ সালে যা ২০ হাজার কোটি টাকা অতিক্রম করবে।
কনজিউমার ইলেকট্রনিকস পণ্যের মধ্যে রয়েছে টেলিভিশন, রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার ও হোম অ্যাপ্লায়েন্স। বাংলাদেশে ইলেকট্রনিকস পণ্য উৎপাদক ও বাজারজাতকারীদের তথ্যমতে, এ বাজারের সবচেয়ে বড় অংশ রেফ্রিজারেটরের। ২০১৮ সাল শেষে দেশে রেফ্রিজারেটরের বাজার ছিল ৫৯ কোটি ডলার বা প্রায় ৫ হাজার কোটি টাকার। কনজিউমার ইলেকট্রনিকস বাজারের ৪০ শতাংশই এ পণ্যের দখলে। লাইটক্যাসলের পূর্বাভাস বলছে, ২০২২ সালে দেশে রেফ্রিজারেটরের বাজার সাড়ে ৭ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। যদিও ২০১৭ সালে এ বাজারের আকার ছিল ৪ হাজার ৬২০ কোটি টাকার।
দেশে রেফ্রিজারেটরের বাজার অংশীদারিত্ব বিশ্লেষণ করে লাইটক্যাসল বলছে, ২০১৮ সালে এ বাজারের ৫৪ শতাংশের বেশি ছিল ওয়ালটনের দখলে। যদিও বর্তমানে রেফ্রিজারেটরের বাজারের ৭০ শতাংশ নিজেদের দখলে রয়েছে বলে দাবি ওয়ালটনের। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক উদয় হাকিম বণিক বার্তাকে বলেন, গত বছর দেশের বাজারে বিক্রীত ২৪ লাখ রেফ্রিজারেটরের মধ্যে ওয়ালটনই বিক্রি করেছে ১৬ লাখের বেশি। পণ্যের গুণগত মান ও দাম সাশ্রয়ী হওয়ায় মানুষ আমাদের পণ্যকেই অগ্রাধিকার দিচ্ছে। বর্তমানে রফতানির প্রক্রিয়াও চলছে।bonik varta/3/2019

কোন মন্তব্য নেই