তুরস্কের ইস্পাত রফতানিতে ৪৩% প্রবৃদ্ধি
তুরস্কের ইস্পাত রফতানিতে ৪৩% প্রবৃদ্ধি
চলতি বছরের জুনে তুরস্কের ইস্পাত রফতানি খাতে প্রবৃদ্ধির দেখা মিলেছে। এ সময় দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে পণ্যটির রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৩ শতাংশ বেড়েছে। টার্কিশ স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের (টিইউআইকে) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মূলত ইউরোপের দেশগুলোয় বাড়তি চাহিদার কারণে এ সময় তুরস্কের ইস্পাত রফতানিতে চাঙ্গাভাব বজায় ছিল বলে মনে করা হচ্ছে। খবর মেটাল বুলেটিন।প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালের জুনে তুরস্ক থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৫ লাখ ৫২ হাজার ৩০৮ টন ইস্পাত রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪২ দশমিক ৬৭ শতাংশ বেশি। ২০১৭ সালের জুনে দেশটির রফতানিকারকরা মোট ৩ লাখ ৮৭ হাজার ১১৪ টন ইস্পাত রফতানি করেছিলেন। সেই হিসাবে এক বছরের ব্যবধানে তুরস্ক থেকে আন্তর্জাতিক বাজারে অতিরিক্ত ১ লাখ ৬৫ হাজার ১৯৪ টন ইস্পাত রফতানি হয়েছে। এ সময় বিশ্বের নবম শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ তুরস্ক থেকে ইউরোপের বাজারে পণ্যটি সবচেয়ে বেশি রফতানি হয়েছে।
Post templete

Post a Comment