Header Ads

imran

বিভিন্ন বন্দুক হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রে এ বছর এখন পর্যন্ত আট হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। ‘গান ভায়োলেন্স আর্কাইভ’ নামে দেশটির অলাভজনক একটি গ্রুপ এই তথ্য জানিয়েছে। সংস্থাটির হিসাবে মতে, চলতি বছর যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১৯৬টি বন্দুক হামলার ঘটনায় আট হাজার ৩৪৫ জন নিহত হয়েছে। পাশাপাশি ২০১৮ সালের ২৮ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে ৭৭টি বন্দুক সংশ্লিষ্ট ঘটনা রেকর্ড করেছে সংস্থাটি। 
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার সর্বশেষ ঘটনা ঘটে কলোরাডোর ডেনভার শহরে। ওই একই দিনে নিউ অরলিন্স শহরে বন্দুক হামলায় তিনজন নিহত ও সাতজন আহত হয়। নিউ অরলিন্স শহরের পুলিশের মুখপাত্র অ্যারন লুনে এক বিবৃতিতে বলেন, ফ্রেঞ্চ কোয়ার্টার থেকে তিন মাইল দূরে ক্লাইবোর্ন অ্যাভিনিউয়ে গত শনিবার রাতে এই হামলার ঘটনা ঘটে।

কোন মন্তব্য নেই