দুর্ভিক্ষ ঠেকাতে অভুক্ত আন্দোলন
দুর্ভিক্ষ ঠেকাতে অভুক্ত আন্দোলন
দুর্ভিক্ষ প্রতিরোধে ৩০ ঘণ্টা অভুক্ত থাকার একটি প্রচারণা শুরু হয়েছে তাইওয়ানে। শনিবার এ প্রচারণা কর্মসূচি শুরু হয়। এই কর্মসূচির অংশ হিসেবে জনগণকে ৩০ ঘণ্টা অভুক্ত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দেশে ও বিদেশে যেসব মানুষ পর্যাপ্ত খাবার পান না তাদেরকে সহায়তায় অর্থ দান করার ডাক দেয়া হয়েছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা ওয়ার্ল্ড ভিশনের কর্মীরা প্রচারাভিযানের নেতৃত্ব দিচ্ছেন। খবর ফোকাস তাইওয়ানের।এই কর্মসূচি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের দুই আন্তর্জাতিক কর্মী। কর্মসূচিতে বাংলাদেশ-মিয়ানমার ও দক্ষিণ সুদানে শরণার্থীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করেন তারা। এদের একজন আজব আরাম রাকুয়েল মাসাপাগাত কাজ করেন ওয়ার্ল্ড ভিশন ফিলিপিন্সে। বর্তমানে তিনি কক্সবাজারে ওয়ার্ল্ড ভিশনের প্রকল্পের দায়িত্বে রয়েছেন।
তিনি বলেন, কক্সবাজারের ৩০টি অস্থায়ী শিবিরের ৫৫ শতাংশেরও বেশি শরণার্থী ১৮ বছরের কমবয়সী শিশু। পানি, স্যানিটেশন, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক সেবা থেকে তারা বঞ্চিত। তিনি আরও বলেন, এই শরণার্থীরা যে বাজে অবস্থার মধ্যে আছে তা আরও তীব্র হবে। কারণ বর্ষা ও সাইক্লোন মৌসুম ঘনিয়ে এসেছে।
jugantor 15 July 18

Post a Comment