INDIA
INDIA
সামরিক শক্তিতে ভারত রয়েছে বিশ্বে চতুর্থ অবস্থানে। ভারতের সামরিক বাহিনীর রয়েছে যুদ্ধের অভিজ্ঞতা। তাদের সামরিক প্রশিক্ষণ ধাঁচ বাস্তবসম্মত ও সময়োপযুগী। পারমাণবিক অস্ত্রধারী এ দেশের বার্ষিক সামরিক ব্যয় ৫০ বিলিয়ন মার্কিন ডলার।
দেশটির সেনাসদস্য রয়েছে ৪২ লাখ সাত হাজার ২৫০জন। রয়েছে ছয় হাজার ৪৬৪টি ট্যাংক, ছয় হাজার ৭০৪টি বিভিন্ন ধরনের সাঁজোয়া যান, সাত হাজার ৭৪০টি কামান ও তিন হাজার ২৯২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের যান।
বিমানবাহিনীতে মোট বিমানের সংখ্যা দুই হাজার ১০২টি। নৌবাহিনীতে রয়েছে তিনটি বিমানবাহী রণতরী, ১৪টি ফ্রিগেট, ১১টি ডেস্ট্রয়ার ও ১৫টি সাবমেরিনসহ ২৯৫টি তরী।
দেশের সামরিক ভাণ্ডারকে আরও ঢেলে সাজানোর জন্য প্রায় ১৫ লক্ষ কোটি টাকা খরচ করতে চলেছে ভারত৷ ভারতীয় সেনাদের অস্ত্রাগারে আসতে চলেছে প্রায় ৫০০টি হেলিকপ্টার, ১২টি সাবমেরিন, কমবেশি ১০০টি এক ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান, ১২০টি দু' ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান ও বেশকিছু বিমান বহনকারী জাহাজ৷
সূত্র : গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেস্ক ওয়েবসাইট, ডেইলি হান্ট ও বিজনেস ইনসাইডার

Post a Comment