poem
গণতন্ত্র ও কি মন্ত্র
জড়াল আমার গায়
গণতন্ত্র ও কি
যন্ত্র
ক্ষমতা পাওয়ার মন্ত্র
পৃথিবীতে অনেক প্রকার
ব্যাবসার আছে
মন্ত্র
গণতন্ত্র এমন মন্ত্র
পাবে রাষ্ট্র যন্ত্র
একই জাতির দুই ভাই এ তাই
লাগাই সদা দন্দ (ঐ)
চিন্তা মোদের অবস হল
হাত চলেছে গায়,
সকোল দন্দের মাঝে হল
গণতন্ত্রের জয়।
রাজতন্ত্রে হয় দুর্নীতি,
কিছু মানুষের দ্বারা।
গণতন্ত্রে দুর্নীতি হয় ,
পুরাজাতির দ্বারা ।
রাজতন্ত্রে নাই হানা-হানি,
শুধু আছে বিচার।
গণতন্ত্রে বিচার ছাড়া ,
যারে পারিস মার।
রাজতন্ত্রে সম্মানি হয় ,
শিক্ষিত জন যারা।
গণতন্ত্রে সম্মানি হয় ,
দলের নেতা যারা।
রাজতন্ত্রে চোর-ডাকাতের
হয়না কোন তোষন।
গণতন্ত্র পোষে তাদের,
চালাই ভরণ – পোষণ।
রাজতন্ত্রের আবিচারে
আসছে গণতন্ত্র।
গণতন্ত্রের অবিচারে
মোরা সব হারিয়ে শান্ত।
তাই সব হটিয়ে মাঝে মাঝে
আসে স্বৈর তন্ত্র।
সকল তন্ত্রের চিকিৎসক ভাই
নামটি সমাজতন্ত্র।
ওরা সব কেড়ে ভাই
জনগণের হাতে ধরায় কাজ,
ধনী-গরীব নাই ভেদা-ভেদ;
রাষ্ট্র হল বস।
তাই মাঝে মাঝে মন বলে ভাই,
চাঁদের দেশে যাই,
কিন্তু সেথায় দেখি ওদের দাপট,
মোদের জায়গা নাই।


Post a Comment